প্রতিটা ধাপে কোন ধারা ম্যাজিস্ট্রেটকে কী ক্ষমতা দেয়, সেই ধারা না খাটলে কোন ধারায় যেতে হয়, আর আদেশ কীভাবে লিখতে হয়।
১. ১০৭ পরিবারের মানচিত্র
CrPC-র পার্ট IV “Prevention of Offences” (ধারা ১০৬–১৫৩)। ১০৭ হলো সাধারণ শান্তিভঙ্গের ধারা, বাকিগুলো বিশেষ পরিস্থিতির।
অধ্যায় VIII: মুচলেকা
- ১০৭: শান্তিরক্ষা
- ১০৮: রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচার
- ১০৯: ভবঘুরে ও সন্দেহভাজন
- ১১০: অভ্যাসগত অপরাধী
- ১১২–১১৯: প্রসিডিং থেকে রায়
- ১২০–১২৬ক: রায়ের পরের ব্যবস্থা
অধ্যায় IX
বেআইনি সমাবেশ।
অধ্যায় X
জনউপদ্রব।
অধ্যায় XI
জরুরি সাময়িক আদেশ।
অধ্যায় XII
১৪৫: জমি বা পানির দখলের বিরোধ। ১৪৬: ক্রোক। ১৪৭: ব্যবহারের অধিকার। ১৪৮: স্থানীয় তদন্ত ও খরচ।
অধ্যায় XIII
পুলিশের প্রতিরোধমূলক ক্ষমতা। ১৫১: অপরাধ ঘটার আগে গ্রেফতার।
| ধারা | কার ওপর | কে প্রসিডিং নেবেন | সর্বোচ্চ মেয়াদ | জামিনদার |
|---|---|---|---|---|
| ১০৭ শান্তিরক্ষা | শান্তিভঙ্গ বা জননিরাপত্তা বিঘ্নিত করার আশঙ্কা আছে এমন ব্যক্তি | জেলা ম্যাজিস্ট্রেট বা যেকোনো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট | ১ বছর | with or without |
| ১০৮ সদাচরণ | দণ্ডবিধির ১২৩ক, ১২৪ক, ১৫৩ক-এর বিষয়, বা বিচারক-সংক্রান্ত হুমকি/মানহানিমূলক বিষয় প্রচারকারী | সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ডিএম/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট | ১ বছর | with or without |
| ১০৯ সদাচরণ | (ক) আত্মগোপনকারী, অপরাধের উদ্দেশ্য সন্দেহ; (খ) দৃশ্যমান জীবিকা নেই বা নিজের সম্পর্কে সন্তোষজনক জবাব দিতে পারে না | ডিএম বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট | ১ বছর | with sureties (বাধ্যতামূলক) |
| ১১০ সদাচরণ | অভ্যাসগত ডাকাত, সিঁধেল চোর, চোর, জালিয়াত, চোরাই মাল গ্রহণকারী ইত্যাদি (ক–ছ), বা এমন বেপরোয়া যে মুক্ত থাকলে সমাজের ঝুঁকি | সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত | ৩ বছর | with sureties (বাধ্যতামূলক) |
২. ধারা ১০৭: পাঠ, উপাদান, এখতিয়ার
উপাদান, আক্ষরিক পাঠ ধরে
| উপাদান | পাঠের শব্দ | আদেশে কীভাবে লিখবেন |
|---|---|---|
| ১. তথ্য | “is informed” | কোন সূত্রে, কার কাছ থেকে, কবে তথ্য এলো |
| ২. আশঙ্কা (তিন পথের একটা) | “likely to commit a breach of the peace” / “disturb the public tranquillity” / “do any wrongful act that may probably occasion” | কোন কাজ বা কথা থেকে কোন ধরনের বিশৃঙ্খলার আশঙ্কা, তিন পথের কোনটা |
| ৩. সন্তুষ্টি | “if in his opinion there is sufficient ground for proceeding” | ম্যাজিস্ট্রেটের নিজের মত, ভিত্তির কয়েকটা তথ্যসহ |
| ৪. ফল | “show cause why he should not be ordered to execute a bond” | এখনই বন্ডের আদেশ নয়, আগে কারণ দর্শানো |
এখতিয়ার: ১০৭(২), (৩), (৪)
(4) A Magistrate before whom a person is sent under sub-section (3) may in his discretion detain such person in custody pending further action by himself under this Chapter.
দণ্ডবিধির সঙ্গে সংযোগ
| দণ্ডবিধি | পাঠ থেকে | ১০৭ মামলায় কাজ |
|---|---|---|
| ধারা ১০৭ (abetment) | “A person abets the doing of a thing, who: Firstly, instigates any person to do that thing; Secondly, engages … in any conspiracy …; Thirdly, intentionally aids …” | নম্বর এক হলেও ভিন্ন জিনিস। দণ্ডবিধি ১০৭ = সহায়তা/প্ররোচনা; CrPC ১০৭ = শান্তিরক্ষার প্রসিডিং। |
| ধারা ৫০৩, ৫০৬ (criminal intimidation) | ৫০৩: “Whoever threatens another with any injury to his person, reputation or property … with intent to cause alarm …” ৫০৬: দুই বছর পর্যন্ত কারাদণ্ড/জরিমানা; মৃত্যু বা গুরুতর আঘাতের হুমকি হলে সাত বছর পর্যন্ত। | হুমকি ১০৭-এর সবচেয়ে সাধারণ ভিত্তি। ১০৭ ভবিষ্যৎ আশঙ্কা ঠেকায়; ৫০৬ ঘটে যাওয়া অপরাধের শাস্তি। দুটো আলাদা পথ, পাশাপাশি চলতে পারে। |
| ধারা ১৮৮ (order promulgated by public servant) | আদেশ জেনে অমান্য করলে: বাধা/উত্ত্যক্ত/ক্ষতির ঝুঁকিতে এক মাস পর্যন্ত সাধারণ কারাদণ্ড বা ২০০ টাকা জরিমানা; জীবন/স্বাস্থ্য/নিরাপত্তার বিপদ বা দাঙ্গা/মারামারির ঝুঁকিতে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড বা ১০০০ টাকা জরিমানা। | ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য হলে এটা খাটে। মুচলেকার শর্ত ভঙ্গের পথ আলাদা: ৫১৪। |
৩. মামলা শুরুর পথ
স্বপ্রণোদিত
১০৭(১)-এর “is informed” যেকোনো সূত্রে হতে পারে; আবেদন বা রিপোর্ট আবশ্যক শর্ত নয়। ম্যাজিস্ট্রেট নিজে জানলেই হয়।
পক্ষের আবেদন
সবচেয়ে বেশি আসে এই পথে। আইনের ভাষায় এটা “তথ্য”; ১০৭-এ নালিশের আনুষ্ঠানিকতা নেই।
পুলিশ
১৫১ ধারায় গ্রেফতার করে হাজির করা, অথবা পুলিশ রিপোর্ট। ১১৪-এর প্রভাইসোতেও “report of a police-officer”-এর উল্লেখ আছে।
১০৭(৩)
ক্ষমতাহীন ম্যাজিস্ট্রেট কারণ লিখে ওয়ারেন্টে গ্রেফতার করে ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।
তথ্য আসার আইনি উৎস ও পুলিশের ক্ষমতা
150. Every police-officer receiving information of a design to commit any cognizable offence shall communicate such information to the police-officer to whom he is subordinate, and to any other officer whose duty it is to prevent or take cognizance of the commission of any such offence.
151. A police-officer knowing of a design to commit any cognizable offence may arrest, without orders from a Magistrate and without a warrant, the person so designing, if it appears to such officer that the commission of the offence cannot be otherwise prevented.
45.(1) Every village-headman, village-accountant, village watchman, village police-officer, owner or occupier of land, and the agent of any such owner or occupier … shall forthwith communicate to the nearest Magistrate or to the officer in charge of the nearest police-station …
(a) A register shall be kept in B. P. Form No. 33 in which shall be entered all cases enquired into by the police in which no first information report is required, e.g. … cases under sections 107, 109, 110, 144 and 145 of the Code of Criminal Procedure …
(c) Reports to the court for trial in such cases, excepting those under sections 107 and 145, Code of Criminal Procedure, which shall be submitted in duplicate in B. P. Form No. 36, shall be submitted in duplicate in B. P. Form No. 35 …
৪. ১০৭, ১৪৪, ১৪৫, ১৪৭, ১৫১: কোনটা কখন
| ১০৭ | ১৪৪ | ১৪৫ | ১৫১ | |
|---|---|---|---|---|
| কী করে | ব্যক্তিকে বন্ডে বাঁধে | কোনো কাজ থেকে বিরত থাকতে বা সম্পত্তি নিয়ে নির্দেশ মানতে বলে | জমি/পানির প্রকৃত দখল সম্পর্কে পক্ষদের লিখিত বক্তব্য নিয়ে দখল ঘোষণা করে | পুলিশ অপরাধ ঘটার আগে গ্রেফতার করে |
| কে | ডিএম / এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট | ডিএম / বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট | ডিএম / বিশেষ ক্ষমতাপ্রাপ্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট | পুলিশ কর্মকর্তা |
| পদ্ধতি | আগে কারণ দর্শানো (১১২), তারপর ইনকোয়ারি (১১৭) | লিখিত আদেশ, জরুরি হলে ex parte (১৪৪(২)) | লিখিত আদেশ (১৪৫(১)), জারি ও প্রকাশ (১৪৫(৩)), সাক্ষ্য লেখা ৩৫৬ পদ্ধতিতে | ম্যাজিস্ট্রেটের আদেশ বা ওয়ারেন্ট ছাড়া |
| সময় | বন্ড ≤ ১ বছর | ≤ ২ মাস (১৪৪(৬)), জীবন/স্বাস্থ্য/নিরাপত্তার বিপদ বা দাঙ্গার আশঙ্কায় সরকার গেজেটে বাড়াতে পারে | — | ২৪ ঘণ্টা (ধারা ৬১) |
(2) … in cases of emergency … be passed, ex parte.
(6) No order under this section shall remain in force for more than two months … unless, in cases of danger to human life, health or safety, or a likelihood of a riot or an affray, the Government, by notification in the official Gazette, otherwise directs.
১৪৫(১০): ১৪৫ আর ১০৭ একসঙ্গে
(2) … “land or water” includes buildings, markets, fisheries, crops or other produce of land, and the rents or profits of any such property.
(10) Nothing in this section shall be deemed to be in derogation of the powers of the Magistrate to proceed under section 107.
ট্র্যাক ১: ধারা ১৪৫
প্রশ্ন: এখন প্রকৃত দখল কার? (“actual possession”)
দখল ঘোষণা হলেও B-র ব্যক্তিগত হুমকি বন্ধ হয় না।
ট্র্যাক ২: ধারা ১০৭
প্রশ্ন: B-র আচরণ থেকে শান্তিভঙ্গের আশঙ্কা আছে কি?
বন্ডে B বাঁধা পড়ে; দখল বা স্বত্বের প্রশ্ন এতে মেটে না।
৫. মাস্টার ফ্লোচার্ট
বাক্সের রঙ: নীল ম্যাজিস্ট্রেটের আদেশ · সবুজ-নীল পুলিশ/অন্য কর্মকর্তা · হলুদ সতর্কতা · লাল গ্রেফতার/আটক · সবুজ সমাপ্তি · বেগুনি সিদ্ধান্ত।
স্বপ্রণোদিত, আবেদন, পুলিশ (১৫১ বা রিপোর্ট), বা ১০৭(৩) সূত্রে প্রেরণ।
১০৭(২): ব্যক্তি ও স্থান। তিন পথের কোনটা: শান্তিভঙ্গ / জননিরাপত্তা বিঘ্ন / উস্কানিমূলক অন্যায় কাজ?
কারণ লিখে নথিজাত। এখতিয়ার না থাকলে সঠিক ম্যাজিস্ট্রেটের কাছে পাঠান।
তথ্যের সারমর্ম, বন্ডের অঙ্ক, মেয়াদ, জামিনদারের সংখ্যা-চরিত্র-শ্রেণি। কারণ দর্শানোর নির্দেশ।
ওসি বা সংশ্লিষ্ট কর্মকর্তাকে সময় বেঁধে প্রতিবেদন চান। প্রসিডিং আগে, প্রতিবেদন পরে; প্রতিবেদনের জন্য প্রসিডিং আটকাবেন না।
হাজির না থাকলে সমন; হেফাজতে থাকলে বন্দি আনার ওয়ারেন্ট। সঙ্গে ১১২-এর আদেশের অনুলিপি।
পুলিশ রিপোর্ট বা অন্য তথ্যের সারমর্ম নথিতে লিখে। হাজির হলে জামিন, অথবা লিখিত কারণে অন্তর্বর্তী মুচলেকা; না দিলে ইনকোয়ারি শেষ পর্যন্ত আটক।
উপস্থিত হলে ১১২-এর আদেশ পড়ে শোনানো বা ব্যাখ্যা। শান্তিরক্ষার ক্ষেত্রে হাজিরা মওকুফ ও উকিল।
জবাব ও প্রতিবেদন দেখে জিজ্ঞেস করুন: অভিযোগ স্বীকার করেন কি না।
শপথপূর্বক, প্রকাশ্য আদালতে। “প্রয়োজন প্রমাণিত” ধরে সরাসরি ১১৮-এর আদেশ। স্বীকারোক্তি ৩৬৪-র মতো পূর্ণ প্রশ্ন-উত্তরে রাখা নিরাপদ।
উভয় পক্ষের সাক্ষী। সাক্ষী না এলে ২৪৪(২) সমন, তারপর ৯০ ওয়ারেন্ট। সাক্ষ্য লিখবেন ৩৫৫; ইচ্ছায় ৩৫৮ সূত্রে পূর্ণ আকারে। চার্জ গঠন লাগে না।
একই দিন বা পরের তারিখে আদেশ।
নথিতে “entry on the record”। আটক থাকলে মুক্তি, নইলে ডিসচার্জ।
ধরন, অঙ্ক বা মেয়াদ ১১২-এর বেশি নয়; অঙ্ক অতিরিক্ত নয়; নাবালকের বন্ড শুধু জামিনদারদের।
নগদ বা সরকারি প্রমিসারি নোট জমাও চলে, তবে সদাচরণের বন্ডে নয়। জামিনদার অনুপযুক্ত মনে হলে আগে অনুসন্ধান।
মেয়াদ পূর্ণ হওয়া বা মুচলেকা দেওয়া পর্যন্ত। ১০৭-এ সাধারণ কারাদণ্ড (১২৩(৫))। ডিএম ১২৪-এ মুক্তি দিতে পারেন।
ডিএম ১২৫-এ বাতিল করতে পারেন; জামিনদার ১২৬-এ প্রত্যাহার চাইতে পারেন; ১১৮-এর আদেশের বিরুদ্ধে ৪০৬-এ সেশন আদালতে আপিল।
আদালত প্রমাণের ভিত্তি লিখবে; বন্ডে বাঁধা ব্যক্তিকে জরিমানা (penalty) দিতে বা কারণ দর্শাতে ডাকবে।
৬. ধাপে ধাপে: ক্ষমতার উৎস, করণীয়, “না হলে কী”
১ অভিযোগ গ্রহণ ও প্রসিডিং ড্র
- ক্ষমতার উৎস
- ১০৭(১) সন্তুষ্টি, ১১২ আদেশ, ১০৭(২) এখতিয়ার।
- করণীয়
- ব্যক্তি ও আশঙ্কিত স্থান কার এখতিয়ারে, মিলিয়ে নিন।
- অভিযোগ তিন পথের কোনটা ছুঁয়েছে, আদেশে নাম করে লিখুন।
- মেয়াদ ১ বছরের বেশি লিখবেন না (১০৭(১))।
- তফসিলে নির্ধারিত ফরমে কারণ দর্শানোর নোটিশ লিখুন।
- একই আদেশে সত্যতা সম্পর্কে প্রতিবেদন চান কার্যরীতি।
- না হলে
- এখতিয়ার নেই: ক্ষমতাবান ম্যাজিস্ট্রেটের কাছে প্রেরণ। এখতিয়ার আছে কিন্তু সন্তুষ্টি নেই: প্রসিডিং না নিয়ে কারণসহ নথিজাত। অপরাধ ইতিমধ্যে ঘটে গেছে: তার বিচার আলাদা পথে; ভবিষ্যৎ আশঙ্কা থাকলে ১০৭ পাশাপাশি চলতে পারে।
- সাধারণ ভুল
- প্রসিডিং ড্র করতে দেরি করা। কারণ দর্শানোই প্রসিডিং; এর মাধ্যমেই মামলা শুরু কার্যরীতি।
- ১১২-এর চার উপাদানের একটা বাদ দেওয়া।
- অঙ্ক নির্ধারণে আর্থিক অবস্থা না দেখা: ধনীর জন্য সামান্য, গরিবের জন্য অতিরিক্ত। ১১৮-র দ্বিতীয় শর্তে “shall not be excessive”।
২ প্রসেস জারি ও হাজিরা: ১১৩ থেকে ১১৬
114. If such person is not present in Court, the Magistrate shall issue a summons requiring him to appear, or, when such person is in custody, a warrant directing the officer in whose custody he is, to bring him before the Court:
Provided that whenever it appears … upon the report of a police-officer or upon other information (the substance of which report or information shall be recorded by the Magistrate), that there is reason to fear the commission of a breach of the peace, and that such breach of the peace cannot be prevented otherwise than by the immediate arrest of such person, the Magistrate may at any time issue a warrant for his arrest.
115. Every summons or warrant issued under section 114 shall be accompanied by a copy of the order made under section 112 …
116. The Magistrate may, if he sees sufficient cause, dispense with the personal attendance of any person called upon to show cause why he should not be ordered to execute a bond for keeping the peace, and may permit him to appear by a pleader.
- না হলে
- সমনে হাজির না হলে বা পলাতক হলে ধারা ৯০ (“in lieu of, or in addition to, summons”); তার শর্ত ৯ নং অংশে। উপস্থিতি নিশ্চিত করতে ধারা ৯১ (bond for appearance) ও ৯২ (breach of bond for appearance) পাঠও আছে।
- কার্যরীতি
- সমন জারি না হলে বা প্রতিবেদন না এলে তারিখ বাড়ান, জারি হয়েছে কি না দেখে তাগিদ দিন।
৩ জরুরি: গ্রেফতার ও অন্তর্বর্তী মুচলেকা (১১৭(৩))
Provided that (a) no person against whom proceedings are not being taken under section 108, 109, or 110, shall be directed to execute a bond for maintaining good behaviour, and (b) the conditions of such bond … shall not be more onerous than those specified in the order under section 112.
- গ্রেফতারের পথ
- ১১৪ প্রভাইসো: যেকোনো সময়, এমনকি প্রথম দিনেও; তথ্যের সারমর্ম নথিতে।
- ১০৭(৩)-(৪): ক্ষমতাহীন ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট ও প্রেরণ।
- ১৫১: পুলিশের নিজের গ্রেফতার; ২৪ ঘণ্টা: ধারা ৬১।
- আসামি হাজির হলে
- জামিন দেওয়া যায়।
- অন্তর্বর্তী মুচলেকা সম্পাদনের জন্য ১ দিনের জামিন কার্যরীতি।
- অস্বীকার করলে সম্পাদন না করা পর্যন্ত (বা ইনকোয়ারি শেষ পর্যন্ত) আটক; সম্পাদনের জন্য যৌক্তিক সময় দিন।
৪ ইনকোয়ারিতে প্রবেশ: ১১৭(১), (২), (৪), (৫)
(2) Such inquiry shall be made, as nearly as may be practicable where the order requires security for keeping the peace, in the manner hereinafter prescribed for conducting trials and recording evidence in summons-cases; and where the order requires security for good behaviour in the manner … in warrant-cases, except that no charge need be framed.
(4) … the fact that a person is an habitual offender or is so desperate and dangerous … may be proved by evidence of general repute or otherwise.
(5) Where two or more persons have been associated together in the matter under inquiry, they may be dealt with in the same or separate inquiries as the Magistrate shall think just.
- করণীয়
- স্বীকার: শপথপূর্বক প্রকাশ্য আদালতে বক্তব্য রেকর্ড; স্বীকারোক্তিমূলে অভিযোগ প্রমাণিত; মুচলেকার আদেশ চূড়ান্ত। তবু ১১৮-এর মানদণ্ড “necessary” রায়ের কারণে লিখুন।
- অস্বীকার: বিরোধ তৈরি হলো (controversy)। উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ।
- একজনের রায় আরেকজন?
- বদলি বা মামলা স্থানান্তর হলে ধারা ৩৫০ দেখুন: উত্তরসূরি ম্যাজিস্ট্রেট পূর্বসূরির লেখা সাক্ষ্যের ওপর কাজ করতে পারেন, বা সাক্ষীদের পুনরায় তলব করে নতুন করে শুরু করতে পারেন; আবশ্যক মনে করলে প্রয়োজনীয় সাক্ষীকে আবার পরীক্ষা করা যায়।
৫ সাক্ষ্য গ্রহণ ও সাক্ষী হাজির (বিস্তারিত ৮, ৯ নং অংশে)
- ক্ষমতার উৎস
- ১১৭(২) (পদ্ধতি) · ২৪৪(১) (বাদীকে শোনা, সাক্ষ্য নেওয়া, আসামির সাক্ষ্য নেওয়া) · ২৪৪(২)-(৩) (সাক্ষীকে সমন, খরচ) · ৯০ (ওয়ারেন্ট) · ৫৪০ (আদালতের নিজস্ব তলব) · সাক্ষ্য আইন ১৬৫ (বিচারকের প্রশ্ন)।
- করণীয়
- PW-১, PW-২ এবং DW-১, DW-২ এর জবানবন্দি ও জেরা। সাক্ষী-জবানবন্দির শুনানিতে বেশি সময় নয়; পক্ষরা জেরা ও যুক্তিতর্কের স্তরে বিস্তারিত বলবেন কার্যরীতি।
৬ যুক্তিতর্ক ও রায়: ১১৮, ১১৯, ১২০, ১২১
Provided—
firstly, that no person shall be ordered to give security of a nature different from, or of an amount larger than, or for a period longer than, that specified in the order made under section 112:
secondly, that the amount of every bond shall be fixed with due regard to the circumstances of the case and shall not be excessive:
thirdly, that when the person … is a minor, the bond shall be executed only by his sureties.
119. If, on an inquiry under section 117, it is not proved that it is necessary …, the Magistrate shall make an entry on the record to that effect, and if such person is in custody only for the purposes of the inquiry, shall release him, or, if such person is not in custody, shall discharge him.
121. The bond … shall bind him to keep the peace or to be of good behaviour, as the case may be, and in the latter case the commission or attempt to commit, or the abetment of, any offence punishable with imprisonment, wherever it may be committed, is a breach of the bond.
- করণীয়
- আদেশের জন্য দিন রাখুন বা একই দিন আদেশ দিন।
- বিস্তারিত রায় নথিতে সামিল, প্রকাশ্য আদালতে ঘোষণা কার্যরীতি।
- ১০৭-এ ১১৯ হলো “entry ও discharge/release”, ২৪৫-এর “acquittal” নয়। ২৪১ক (charge groundless হলে discharge) চার্জ-ভিত্তিক, ১০৭-এ চার্জ নেই (১১৭(২))।
৭ বন্ড সম্পাদন, জামিনদার, না দিলে কী: ১২২, ১২৩, ৫১৩
(2) When such person has been ordered by a Magistrate to give security for a period exceeding one year, such Magistrate shall, if such person does not give such security as aforesaid, issue a warrant directing him to be detained in prison pending the orders of the Sessions Judge …
(5) Imprisonment for failure to give security for keeping the peace shall be simple.
- করণীয়
- নির্ধারিত ফরমে মুচলেকা সম্পাদনের জন্য ১ বা ২ দিন সময় কার্যরীতি।
- জামিনদারসহ হলে ফরমে কার জন্য কত টাকা লিখুন।
- না দিলে গ্রেফতারি পরোয়ানা; হাজির হলে কারাগারে প্রেরণ।
৮ মুচলেকা ভঙ্গ: ধারা ৫১৪
(2) If sufficient cause is not shown and the penalty is not paid, the Court may proceed to recover the same by issuing a warrant for the attachment and sale of the movable property belonging to such person or his estate if he be dead.
(3) Such warrant may be executed within the local limits of the jurisdiction of the Court which issued it; and it shall authorize the attachment and sale of any movable property … without such limits, when endorsed by the District Magistrate within the local limits of whose jurisdiction such property is found.
(4) If such penalty is not paid and cannot be recovered by such attachment and sale, the person so bound shall be liable, by order of the Court which issued the warrant, to imprisonment in the civil jail for a term which may extend to six months.
(7) When any person who has furnished security under section 106 or section 118 is convicted of an offence the commission of which constitutes a breach of the conditions of his bond … a certified copy of the judgment … may be used as evidence in proceedings under this section against his surety or sureties …
৯ প্রতিকার: আপিল, বাতিল, মুক্তি (বিস্তারিত ১১ নং অংশে)
১১৮-র আদেশের বিরুদ্ধে ৪০৬ (সেশন আদালত); জামিনদার প্রত্যাখ্যানের বিরুদ্ধে ৪০৬ক; কারাবন্দির মুক্তি ও বন্ড কমাতে ১২৪; বন্ড বাতিলে ১২৫; জামিনদারের প্রত্যাহারে ১২৬ ও ১২৬ক।
৭. ১০৭ কি সমন কেস, নাকি ওয়ারেন্ট কেস?
তিনটা আলাদা স্তরের প্রশ্ন এক হয়ে যায়। স্তর আলাদা করলে উত্তর পরিষ্কার।
| স্তর | প্রশ্ন | উত্তর | সূত্র |
|---|---|---|---|
| ক. আসামিকে আনা | সমন না ওয়ারেন্ট? | নিয়ম: সমন। ওয়ারেন্ট দুই ক্ষেত্রে: আসামি হেফাজতে থাকলে তাকে আনতে; জরুরি প্রভাইসো। সমনে না এলে ধারা ৯০। | ১১৪, ৯০ |
| খ. ইনকোয়ারির ধরন | কোন মামলার ধাঁচ? | ১০৭: সমন-মামলার ধাঁচ। ১০৮–১১০: ওয়ারেন্ট-মামলার ধাঁচ। দুই ক্ষেত্রেই “as nearly as may be practicable” ও “no charge need be framed”। | ১১৭(২) |
| গ. সাক্ষ্য লেখা | মেমো না ন্যারেটিভ? | Chapter XX-এর মামলায় ও ৫১৪-এর (বিচারবহির্ভূত) প্রসিডিংয়ে: ৩৫৫ মেমো। অন্যান্য বিচারে ও ১৪৫-এর ইনকোয়ারিতে: ৩৫৬ ন্যারেটিভ। ৩৫৮ ধারায় ৩৫৫-এর মামলায় ম্যাজিস্ট্রেটের পূর্ণ আকারে লেখার সুযোগ। | ৩৫৫, ৩৫৬, ৩৫৮, ৩৫৯ |
অধ্যায় ২০: ২৪১ থেকে ২৪৫ এবং ১০৭-এর সমতুল্য
(2) The Magistrate may, if he thinks fit, on the application of the complainant or accused, issue a summons to any witness directing him to attend or to produce any document or other thing.
(3) The Magistrate may, before summoning any witness on such application, require that his reasonable expenses, incurred in attending for the purposes of the trial, be deposited in Court.
245.(1) If the Magistrate upon taking the evidence referred to in section 244 … finds the accused not guilty, he shall record an order of acquittal.
243. If the accused admits that he has committed the offence …, his admission shall be recorded as nearly as possible in the words used by him …
| অধ্যায় ২০-এর ধারা (শিরোনাম) | ১০৭ ইনকোয়ারিতে সমতুল্য |
|---|---|
| ২৪১ Procedure in cases | আসামি হাজির হওয়ার পর ইনকোয়ারির সূচনা: ১১৭(১) |
| ২৪১ক Discharge if charge groundless | চার্জ-ভিত্তিক; ১০৭-এ চার্জ গঠন নেই, তাই সরাসরি প্রযোজ্য নয় |
| ২৪২ Charge to be framed | ১০৭-এ নয় (১১৭(২): “no charge need be framed”); ১১২-এর আদেশই “কী নিয়ে কারণ দর্শাবে” জানায় |
| ২৪৩ Conviction on admission | স্বীকারে: ১১৮-র মুচলেকার আদেশ; স্বীকার আক্ষরিক শব্দে লিখুন |
| ২৪৪ Procedure when no admission | অস্বীকারে সাক্ষ্য গ্রহণ; ২৪৪(২) সমন, ২৪৪(৩) খরচ |
| ২৪৫ Acquittal | প্রমাণ না হলে ১১৯ (অব্যাহতি; “acquittal” শব্দ ১০৭-এ নয়) |
| ২৪৭–২৪৯ অভিযোগকারীর অনুপস্থিতি, প্রত্যাহার | যান্ত্রিকভাবে টেনে আনবেন না; ১০৭-এ ম্যাজিস্ট্রেট নিজে “informed” হয়ে প্রসিডিং নিয়েছেন। ধারা ১১৭(২)-এর “as nearly as may be practicable” শর্ত মাথায় রাখুন |
৮. সাক্ষ্য কীভাবে লিখবেন
(2) Such memorandum shall be written and signed by the Magistrate with his own hand, and shall form part of the record.
(3) If the Magistrate is prevented from making a memorandum …, he shall record the reason of his inability … and shall cause such memorandum to be made in writing from his dictation in open Court …
359.(1) Evidence taken under section 356 or section 357 shall not ordinarily be taken down in the form of question and answer, but in the form of a narrative. (2) The Magistrate or Sessions Judge may, in his discretion take down, or cause to be taken down, any particular question and answer.
360.(1) As the evidence of each witness … is completed, it shall be read over to him in the presence of the accused, if in attendance, or of his pleader …, and shall, if necessary, be corrected.
350.(1) Whenever any Magistrate, after having heard and recorded the whole or any part of the evidence in an inquiry or a trial, ceases to exercise jurisdiction therein, and is succeeded by another Magistrate, the Magistrate so succeeding may act on the evidence so recorded by his predecessor, or partly recorded by his predecessor and partly recorded by himself; or he may re-summon the witnesses and recommence the inquiry or trial …
৯. সাক্ষী ও আসামি হাজির করানোর সিঁড়ি
বাদী বা আসামির আবেদনে সাক্ষীকে হাজির হতে বা দলিল/বস্তু আনতে সমন।
সমন দেওয়ার আগে সাক্ষীর যুক্তিসংগত খরচ আদালতে জমা রাখতে বলা যায়।
লিখিত কারণে গ্রেফতারি পরোয়ানা: (ক) পলাতক বা সমন মানবে না বিশ্বাস করার কারণ; (খ) সমন যথাসময়ে জারি হয়েছে, কিন্তু যুক্তিসংগত অজুহাত ছাড়া হাজির হয়নি।
ওয়ারেন্ট সত্ত্বেও পলাতক থাকলে ধারা ৮৭ (Proclamation for person absconding) ও ৮৮ (Attachment of property of person absconding)। শেষ ধাপ; সাধারণত সমন বা ওয়ারেন্টেই সাক্ষী আসেন।
পক্ষরা না আনলেও ন্যায্য সিদ্ধান্তের জন্য অপরিহার্য সাক্ষী ডাকা যায়।
১০. সময়, অঙ্ক ও শর্তের সারণি
| বিষয় | কত | সূত্র |
|---|---|---|
| ১০৭-এর বন্ডের সর্বোচ্চ মেয়াদ | ১ বছর | ১০৭(১) |
| বন্ডের অঙ্ক | নির্দিষ্ট সর্বোচ্চ নেই; “shall not be excessive”; ১১২-এর আদেশের চেয়ে বেশি নয় | ১১৮ (প্রথম ও দ্বিতীয় শর্ত) |
| মেয়াদ শুরু | আদেশের তারিখ; বিশেষ কারণে পরে; কারাদণ্ড থাকলে তার পর | ১২০ |
| না দিলে কারাদণ্ডের প্রকৃতি (১০৭) | সাধারণ কারাদণ্ড | ১২৩(৫) |
| মেয়াদ > ১ বছরে বন্ড না দিলে | সেশন জজের আদেশের অপেক্ষায় আটক; কারাবাস সর্বোচ্চ ৩ বছর | ১২৩(২)-(৩) |
| ১১০-এর বন্ডের মেয়াদ | ৩ বছর | ১১০ |
| ১৪৪ আদেশের মেয়াদ | ২ মাস (গেজেটে বাড়ানো সম্ভব, শর্তে) | ১৪৪(৬) |
| পুলিশ আটক (ওয়ারেন্ট ছাড়া) | ২৪ ঘণ্টা, যাত্রাসময় বাদে | ৬১ |
| বাজেয়াপ্ত অর্থ না দিলে দেওয়ানি কারাবাস | সর্বোচ্চ ৬ মাস | ৫১৪(৪) |
| দণ্ডবিধি ৫০৬ (হুমকির শাস্তি) | ২ বছর; মৃত্যু/গুরুতর আঘাতের হুমকিতে ৭ বছর | ৫০৬ |
| প্রতিবেদনের সময়, মুচলেকা সম্পাদনের সময় কার্যরীতি | ১৫ কার্যদিবস; ১-২ দিন | আইনের পাঠ নয়; আদেশে নিজের বিবেচনায় লিখুন |
একই ঘটনায় কোনটা আগে
| পরিস্থিতি | প্রথম পদক্ষেপ | এটা কাজ না করলে |
|---|---|---|
| শুধু হুমকি, সংঘর্ষ হয়নি | ১০৭(১) + ১১২ | জরুরি হলে ১১৪ প্রভাইসো; তাৎক্ষণিক নিষেধ দরকার হলে ১৪৪ |
| জমির দখল নিয়ে বিরোধ, শান্তিভঙ্গের ভয় | ১৪৫ (দখল) এবং ১০৭ (আচরণ), আলাদা নথিতে (১৪৫(১০)) | খুব জরুরি হলে ১৪৪ |
| রাস্তা বা পানি ব্যবহারের অধিকার নিয়ে বিরোধ | ১৪৭ | হুমকি থাকলে ১০৭ সমান্তরালে |
| থানা আগেই ১৫১-এ গ্রেফতার করে এনেছে | ধারা ৬১-এর ২৪ ঘণ্টার মধ্যে: ১১২-এর আদেশ, জামিন বা ১১৭(৩) অন্তর্বর্তী বন্ড | প্রসিডিং না নিলে আটক রাখার আইনি ভিত্তি থাকে না |
| জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আটক করে পাঠিয়েছেন | ১০৭(৪): কারণের অনুলিপি দেখে আটক রাখবেন কি না ঠিক করুন | সন্তুষ্ট না হলে ১১৭(৩)-এর শর্ত ছাড়া আটক নয় |
| অভ্যাসগত অপরাধী, ভবঘুরে | ১০৯/১১০ (সদাচরণ) | ১১০ ও ১০৮-এ সরকারের বিশেষ ক্ষমতা লাগে |
১১. আদেশের পর প্রতিকার
406A. Any person aggrieved by an order refusing to accept or rejecting a surety under section 122 may appeal against such order … (a) if made by … a District Magistrate, to the Court of Session; … (c) if made by any other Magistrate, whether Executive or Judicial, to the District Magistrate …
125. The District Magistrate may at any time, for sufficient reasons to be recorded in writing, cancel any bond for keeping the peace or for good behaviour executed under this Chapter by order of any Court in his district not superior to his Court.
126.(1) Any surety … may at any time apply to a District Magistrate or any other Executive Magistrate to cancel any bond executed under this Chapter within the local limits of his jurisdiction. (2) On such application … the Magistrate shall issue his summons or warrant … requiring the person for whom such surety is bound to appear or to be brought before him.
126A. When a person for whose appearance a warrant or summons has been issued … under section 126, sub-section (2), appears or is brought before him, the Magistrate shall cancel the bond executed by such person and shall order such person to give, for the unexpired portion of the term of such bond, fresh security of the same description as the original security.
| প্রতিকার | ধারা | কার কাছে |
|---|---|---|
| মুচলেকার আদেশে আপিল | ৪০৬ | সেশন আদালত |
| জামিনদার প্রত্যাখ্যানে আপিল | ৪০৬ক | সেশন আদালত (ডিএমের আদেশে) / ডিএম (অন্যের আদেশে) |
| কারাবন্দির মুক্তি, বন্ড কমানো | ১২৪ | ডিএম |
| বন্ড বাতিল | ১২৫ | ডিএম |
| জামিনদারের অব্যাহতি | ১২৬, ১২৬ক | ডিএম বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট |
| ৫১৪-এর আদেশে আপিল/রিভিশন | ৫১৫ (শিরোনাম) | ধারার পাঠ খুলে দেখুন |
১২. ১০৭ মামলার পূর্ণ অর্ডার শিট
নিচের মামলা কাল্পনিক (রফিকুল ইসলাম বনাম জসিম উদ্দিন গং)। নাম, তারিখ, অঙ্ক পাল্টে ব্যবহার করুন। ১০৮/১০৯/১১০-এর ক্ষেত্রেও কাঠামো একই, শুধু অভিযোগের বর্ণনা ও ধারা আলাদা হবে। বেগুনি অংশ বিকল্প আদেশ। “কপি” বোতামে ধাপটা কপি হবে।
অভিযোগকারী মোঃ রফিকুল ইসলাম (পিতা: মৃত আব্দুল করিম, গ্রাম: উত্তর চরপাড়া, উপজেলা: সদর) এর আনীত অভিযোগ দেখলাম। শুনলাম। অভিযোগের বিষয়বস্তু হলো, অভিযোগকারী অভিযোগ করেন যে, জসিম উদ্দিন (পিতা: মৃত আজিজ মিয়া) গং তাকে গত ১৮/০৯/২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭ ঘটিকায় উত্তর চরপাড়া বাজারে দাঁড়িয়ে বিরোধীয় জমিতে নামলে “লাশ ফেলে দেব” বলে শান্তিভঙ্গের হুমকি দিয়েছেন এবং লাঠিসোটা নিয়ে লোকজন জড়ো করছেন।
উপর্যুক্ত অভিযোগ ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ এর ১০৭(১) ধারার উপাদানযুক্ত অর্থাৎ শান্তিভঙ্গ ঘটার আশঙ্কা রয়েছে এবং প্রসিডিং গ্রহণের যথেষ্ট ভিত্তি রয়েছে বলে প্রতীয়মান হওয়ায় উক্ত ধারায় অভিযোগ আমলে গ্রহণ করলাম। অভিযুক্ত ও অন্যান্যদের বিরুদ্ধে প্রসিডিং ড্র করা হোক।
১১২ ধারার বিধান মোতাবেক অভিযুক্তকে আগামী ১ (এক) বছরের জন্য ২ (দুই) জন গণ্যমান্য ব্যক্তির জিম্মায় (প্রত্যেক জামিনদার ৫০,০০০ টাকার) ১,০০,০০০ (এক লক্ষ) টাকার বন্ডে কেন শান্তিরক্ষার আদেশ প্রদান করা হবে না সে মর্মে তফসিলে নির্ধারিত ফরমে কারণ দর্শানো হোক। ১১৪ ও ১১৫ ধারা অনুযায়ী ১১২ ধারার আদেশের অনুলিপিসহ অভিযুক্তের বরাবর সমন জারি করা হোক।
অভিযোগের বিষয়বস্তুর সত্যতা, অর্থাৎ শান্তিভঙ্গের হুমকি দেওয়া হয়েছে কি না সে বিষয়ে তদন্ত করে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য অফিসার ইনচার্জ, সদর থানাকে আদেশ করা হলো। আদেশ জারি ও প্রতিবেদন পেশ করা হোক।
অভিযুক্ত জসিম উদ্দিন গং হাজির। ১১২ ধারার আদেশ ১১৩ ধারা মোতাবেক পড়ে শোনানো ও বিষয়বস্তু ব্যাখ্যা করা হলো। কারণ দর্শানোর জবাব দেখলাম। শুনলাম। অফিসার ইনচার্জ, সদর থানার তদন্ত প্রতিবেদন দেখলাম। শুনলাম। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত অভিযোগ অস্বীকার করেন।
১১৭(১) ধারা মোতাবেক অভিযোগের সত্যতা অনুসন্ধানের জন্য উভয় পক্ষের সাক্ষ্য গ্রহণ প্রয়োজন। শান্তিরক্ষার ক্ষেত্রে ১১৭(২) ধারা অনুযায়ী সমন মামলার পদ্ধতিতে অনুসন্ধান হবে; কোনো চার্জ গঠনের প্রয়োজন নেই। সাক্ষ্য ৩৫৫ ধারা অনুযায়ী লিপিবদ্ধ হবে।
তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি। জারি প্রতিবেদন দেখলাম। ওসি, সদর থানাকে অবিলম্বে প্রতিবেদন দাখিলের তাগিদ দেওয়া হোক। অভিযুক্তকে কারণ দর্শানোর জবাব দাখিলের সময় দেওয়া হলো।
পতাং: ১৯/১০/২০২৬
অভিযুক্ত অভিযোগ স্বীকার করেছেন। শপথপূর্বক প্রকাশ্য আদালতে তার বক্তব্য প্রশ্ন ও উত্তরসহ পূর্ণ রেকর্ড করা হলো। স্বীকারোক্তিমূলে প্রমাণিত হয়েছে যে শান্তিরক্ষার জন্য মুচলেকা সম্পাদন প্রয়োজন। মুচলেকা সম্পাদনের আদেশ চূড়ান্ত করা হলো। (এরপর আদেশ নং ৫ অনুসরণ করুন।)
অভিযুক্তের ব্যক্তিগত হাজিরা মওকুফের আবেদন ১১৬ ধারায় পর্যাপ্ত কারণ থাকায় মঞ্জুর করা হলো। তিনি উকিলের মাধ্যমে হাজির হবেন।
অভিযোগকারী আদালতকে জানান যে, মামলা দায়েরের পরও অভিযুক্ত হুমকি অব্যাহত রেখেছেন। তার বক্তব্য রেকর্ড করা হলো। পুলিশ প্রতিবেদন ও প্রাপ্ত তথ্যের সারমর্ম নথিতে লিপিবদ্ধ করা হলো। অবস্থা গুরুতর। অভিযুক্তকে গ্রেফতার করা ছাড়া শান্তি রক্ষা করা সম্ভব নয় মর্মে প্রতীয়মান হয়। ১১৪ ধারার প্রভাইসো অনুযায়ী নির্ধারিত ফরমে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।
পুলিশ কর্তৃক পরোয়ানামূলে অভিযুক্তকে গ্রেফতারপূর্বক হাজির করা হয়েছে (অথবা পুলিশ ১৫১ ধারায় নিজেই গ্রেফতারপূর্বক হাজির করেছে)। দেখলাম। শুনলাম। ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত শান্তিভঙ্গ প্রতিরোধের জন্য তাৎক্ষণিক ব্যবস্থা প্রয়োজন। ১১৭(৩) ধারা মোতাবেক লিখিত কারণ: অভিযুক্তের বিরুদ্ধে হুমকির অভিযোগ আছে এবং তদন্ত প্রতিবেদনে তা সমর্থিত। অভিযুক্তকে ১১২ ধারার আদেশের চেয়ে কঠিন নয় এমন শর্তে অন্তর্বর্তীকালীন মুচলেকা দিতে আদেশ করা হলো। মুচলেকা সম্পাদনের জন্য ১ দিনের জামিন মঞ্জুর করা হলো।
অভিযুক্ত অন্তর্বর্তীকালীন মুচলেকা দিতে অস্বীকার করেন। ১১৭(৩) ধারা অনুযায়ী মুচলেকা সম্পাদন না করা পর্যন্ত (অথবা ইনকোয়ারি শেষ না হওয়া পর্যন্ত) তাকে আটক রাখা হোক।
PW-১ মোঃ রফিকুল ইসলাম ও PW-২ আবুল হোসেনের সাক্ষ্য এবং DW-১ জসিম উদ্দিন ও DW-২ নূর আলমের সাক্ষ্য গ্রহণ ও জেরা রেকর্ড করা হলো। অভিযোগকারীর আবেদনক্রমে ঘটনার প্রত্যক্ষদর্শী মোঃ হাবিবুর রহমানকে সাক্ষ্য দিতে ২৪৪(২) ধারায় সমন দেওয়া হোক। ২৪৪(৩) ধারায় সমন জারির আগে সাক্ষীর যুক্তিসংগত খরচ বাবদ ৩০০ টাকা অভিযোগকারী আদালতে জমা দেবেন।
সমন যথাযথভাবে ও যথাসময়ে জারি হয়েছে মর্মে জারি প্রতিবেদন দেখলাম। সাক্ষী মোঃ হাবিবুর রহমান হাজির হননি এবং কোনো যুক্তিসংগত অজুহাত দেখাননি। ৯০ ধারা অনুযায়ী লিখিত কারণে তাকে হাজির করাতে গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।
পতাং: ১৬/১১/২০২৬
মামলার ন্যায্য সিদ্ধান্তের জন্য মোঃ আবুল কাশেমের সাক্ষ্য অপরিহার্য মনে হওয়ায় ৫৪০ ধারায় তাকে আদালতের সাক্ষী হিসেবে সমন দেওয়া হোক।
PW-৩ এর সাক্ষ্য গ্রহণ ও জেরা রেকর্ড করা হলো। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনলাম।
উভয় পক্ষের সাক্ষ্য, তদন্ত প্রতিবেদন এবং যুক্তিতর্ক পর্যালোচনায় ১১৭ ধারার ইনকোয়ারিতে প্রমাণিত হয়েছে যে অভিযুক্ত জসিম উদ্দিন গং অভিযোগকারীকে শান্তিভঙ্গের হুমকি দিয়েছেন এবং লোকজন জড়ো করেছেন। এতে শান্তিভঙ্গের বাস্তব আশঙ্কা রয়েছে এবং শান্তিরক্ষার জন্য মুচলেকা সম্পাদন প্রয়োজন। বিস্তারিত রায় নথিতে সামিল করা হোক। আদেশ প্রকাশ্য আদালতে ঘোষণা করা হলো।
১১৮ ধারায় মুচলেকা সম্পাদনের আদেশ চূড়ান্ত করা হলো: অভিযুক্ত ১,০০,০০০ (এক লক্ষ) টাকার বন্ডে ২ (দুই) জন জামিনদারসহ (প্রত্যেকে ৫০,০০০ টাকা) আগামী ১ (এক) বছর শান্তিরক্ষা করবেন। মেয়াদ ১২০ ধারা অনুযায়ী আজ ১৬/১১/২০২৬ থেকে শুরু। মুচলেকা তফসিলে নির্ধারিত ফরমে সম্পাদনের জন্য পতাং ১৮/১১/২০২৬ (২ দিন সময়) ধার্য করা হলো। ৫১৩ ধারা অনুযায়ী অভিযুক্ত চাইলে বন্ডের বদলে নগদ অর্থ জমা দিতে পারবেন।
উভয় পক্ষের সাক্ষ্য, তদন্ত প্রতিবেদন ও যুক্তিতর্ক পর্যালোচনায় ১১৭ ধারার ইনকোয়ারিতে প্রমাণিত হয়নি যে শান্তিরক্ষার জন্য অভিযুক্তের মুচলেকা সম্পাদন প্রয়োজন। ১১৯ ধারা অনুযায়ী নথিতে সেই মর্মে লিপিবদ্ধ করা হলো। অভিযুক্ত আটক থাকলে মুক্তি দেওয়া হোক; আটক না থাকলে তাকে অব্যাহতি দেওয়া হলো। মামলা নিষ্পত্তি।
অভিযুক্ত নির্ধারিত সময়ের মধ্যে মুচলেকা সম্পাদন করেননি। ১২৩(১) ধারা অনুযায়ী তাকে কারাগারে প্রেরণের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হোক।
অভিযুক্ত গ্রেফতারমূলে হাজির। মুচলেকা সম্পাদন না করায় ১২৩(১) ধারা অনুযায়ী মুচলেকার মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত (অথবা মেয়াদের মধ্যে সে মুচলেকা না দেওয়া পর্যন্ত) তাকে সাধারণ কারাদণ্ডে (১২৩(৫)) আটক রাখা হোক। তাকে কারাগারে প্রেরণ করা হোক।
অভিযুক্ত মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। দেখলাম। শুনলাম। ওসি, সদর থানাকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে আদেশ করা হলো। কেন বন্ড বাজেয়াপ্ত হবে না এবং মুচলেকার অর্থ কেন আদায় করা হবে না, সে মর্মে অভিযুক্ত ও জামিনদারদের ৫১৪(১) ধারায় কারণ দর্শানো হোক।
মুচলেকার শর্ত ভঙ্গ করা হয়েছে মর্মে ওসির তদন্ত প্রতিবেদন দেখলাম। কারণ দর্শানোর জবাব দেখলাম। ৩৫৫ ধারা অনুযায়ী সাক্ষ্যের সারাংশ লিপিবদ্ধের জন্য উভয় পক্ষের সাক্ষ্যের দিন ধার্য করা হলো।
PW-১, ২ ও DW-১, ২ এর সাক্ষ্য এবং তদন্তে প্রমাণিত হয়েছে যে অভিযুক্ত মুচলেকার শর্ত ভঙ্গ করেছেন। ৫১৪(১) ধারায় প্রমাণের ভিত্তি লিপিবদ্ধ করা হলো। বন্ড বাজেয়াপ্ত করা হলো। অভিযুক্তকে মুচলেকার ১,০০,০০০ (এক লক্ষ) টাকা এবং জামিনদারদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে সরকারি কোষাগারে চালানের মাধ্যমে জমা দিতে আদেশ করা হলো।
অভিযুক্ত টাকা জমা করেননি। ৫১৪(২) ধারা অনুযায়ী আদায়ের জন্য অভিযুক্তের অস্থাবর সম্পত্তির তালিকা দিতে ওসিকে আদেশ করা হলো।
অস্থাবর সম্পত্তির তালিকা পাওয়া গেছে। ৫১৪(২) ধারা অনুযায়ী ক্রোক ও বিক্রয়ের ওয়ারেন্ট জারি করা হোক। আগামী ১০/০৫/২০২৭ তারিখ বেলা ১১ ঘটিকায় অভিযুক্তের বাড়ির সামনে (গ্রাম: উত্তর চরপাড়া) নিলাম অনুষ্ঠিত হবে। অস্থাবর সম্পদ (একটি ট্রাক্টর ও দুটি গরু) ক্রোক করে থানা হেফাজতে নিতে ওসিকে আদেশ করা হলো। এলাকার বাইরে সম্পত্তি থাকলে ৫১৪(৩) অনুযায়ী ডিএমের এন্ডোর্সমেন্ট নিতে হবে।
অভিযুক্তের ক্রোক ও বিক্রয়যোগ্য অস্থাবর সম্পদ নেই মর্মে ওসি জানান। ৫১৪(৪) ধারা অনুযায়ী অভিযুক্তকে আদালতে হাজির করাতে আদেশ করা হলো।
দেখলাম। অভিযুক্ত হাজির। মুচলেকার অর্থ আদায় না হওয়ায় ৫১৪(৪) ধারা অনুযায়ী তাকে ৬ (ছয়) মাস দেওয়ানি কারাগারে আটক রাখতে আদেশ জারি করা হোক।
আপিল: ৪০৬ ধারায় সেশন আদালতে, ১১৮-র আদেশের বিরুদ্ধে।
বন্ড বাতিল: ১২৫ ধারায় ডিএম, লিখিত কারণে।
মুক্তি: ১২৪ ধারায় ডিএম, শর্তসহ বা শর্তহীন; শর্ত ভাঙলে বাতিল ও আবার আটক (১২৪(৫)-(৬))।
১৩. স্মরণসূত্র ও ভুল-সঠিক তালিকা
ক্রম মুখস্থের সূত্র
১০৭ (সন্তুষ্টি) → ১১২ (লিখিত আদেশ) → ১১৪/১১৫ (প্রসেস) → ১১৩/১১৬ (হাজিরা) → ১১৭ (ইনকোয়ারি) → ২৪৪ / ৯০ (সাক্ষী) → ১১৮ বা ১১৯ (রায়) → ১২০–১২৩, ৫১৩ (বন্ড) → ৫১৪ (ভঙ্গ) → ৪০৬, ১২৪, ১২৫ (প্রতিকার)
ধারা-নম্বর থেকে মূল বাক্যাংশ
| ধারা | মূল শব্দ | এক লাইনে |
|---|---|---|
| ১০৭ | informed · likely · sufficient ground · show cause · one year | আশঙ্কায় কারণ দর্শাও |
| ১১২ | substance · amount · term · sureties | লিখিত আদেশের চার উপাদান |
| ১১৩ | read over / explained | উপস্থিত থাকলে পড়ে শোনাও |
| ১১৪ | summons · warrant · immediate arrest · at any time | সমন নিয়ম; জরুরিতে ওয়ারেন্ট |
| ১১৫ | copy of the order | সমনের সঙ্গে ১১২-এর কপি |
| ১১৬ | dispense with personal attendance | শান্তিরক্ষায় হাজিরা মওকুফ |
| ১১৭ | inquire into the truth · summons-cases / warrant-cases · no charge · interim bond | সত্যতা খোঁজো; চার্জ নেই |
| ১১৮ | proved necessary · not different/larger/longer · not excessive · minor | প্রয়োজন প্রমাণিত হলে বন্ড |
| ১১৯ | entry on the record · release · discharge | প্রমাণ না হলে অব্যাহতি |
| ১২০ | commence on the date of order | মেয়াদ কবে শুরু |
| ১২১ | keep the peace / good behaviour | বন্ড কী বাঁধে |
| ১২২ | unfit person · inquiry on oath | জামিনদার প্রত্যাখ্যান |
| ১২৩ | committed to prison · exceeding one year · simple | না দিলে জেল |
| ১২৪ | released without hazard · reduce | ডিএমের মুক্তি/কমানো |
| ১২৫ | cancel any bond · sufficient reasons | ডিএমের বন্ড বাতিল |
| ১২৬/১২৬ক | surety applies · unexpired portion | জামিনদারের আবেদন; বাকি মেয়াদে নতুন জামিন |
| ২৪৪ | application · summons to witness · expenses deposited | আবেদনে সমন, খরচ জমা |
| ৯০ | reasons in writing · absconded · duly served · no excuse | সমনের বদলে ওয়ারেন্ট |
| ৩৫৫/৩৫৬/৩৫৯/৩৬৪ | memorandum · narrative · Q&A · every question and answer | মেমো → বর্ণনা → প্রশ্নোত্তর → আসামির পূর্ণ |
| ৫১৩ | except good behaviour · money or promissory notes | নগদ জমা (সদাচরণে নয়) |
| ৫১৪ | record grounds · pay or show cause · movable · civil jail six months | প্রমাণ → ডাকো → অস্থাবর ক্রোক → দেওয়ানি জেল |
| ৪০৬ | under section 118 · Court of Session | ১১৮-র আদেশে সেশনে আপিল |
ভুল ও সঠিক
| প্রচলিত ভুল | সঠিক | সূত্র |
|---|---|---|
| ১১১ ধারাই “order to show cause” | ১১১ নম্বরে বর্তমানে কোনো পাঠ নেই (bdlaws-এ তারকা-চিহ্ন)। আদেশের ধারা ১১২। | ১১১, ১১২ |
| ১১৬ = ইনকোয়ারি | ১১৬ = হাজিরা মওকুফ; ইনকোয়ারি ১১৭। | ১১৬, ১১৭ |
| ১২২ = কারাদণ্ড | ১২২ = জামিনদার প্রত্যাখ্যান; কারাদণ্ড ১২৩। | ১২২, ১২৩ |
| ১২৪ ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও মুক্তি দিতে পারেন | ১২৪: শুধু জেলা ম্যাজিস্ট্রেট (“Whenever the District Magistrate …”)। | ১২৪(১)-(২) |
| ১৫১-এ ২৪ ঘণ্টার সীমা লেখা আছে | ১৫১-এ নেই; সীমা ধারা ৬১-এ। | ১৫১, ৬১ |
| ১১৪-এ ওয়ারেন্ট দিলে ১০৭ ওয়ারেন্ট কেস হয় | না। ধরন ১১৭(২)-এ; ওয়ারেন্ট শুধু আনার উপায়। | ১১৪, ১১৭(২) |
| বন্ডের অঙ্কের কোনো সীমাই নেই | নির্দিষ্ট সর্বোচ্চ নেই, কিন্তু “shall not be excessive” এবং ১১২-এর বেশি নয়। | ১১৮ |
| কারাদণ্ড এক বছরের বেশি হলে সেশন জজের কাছে নথি | বন্ডের মেয়াদ এক বছরের বেশি হলে (১১০-এ)। | ১২৩(২) |
| ৫১৪-এ স্থাবর সম্পত্তিও নিলামে ওঠে | পাঠে “movable property”; আদায় না হলে ছয় মাস দেওয়ানি জেল। | ৫১৪(২)-(৪) |
| ৫১৩-এ সব বন্ডে নগদ জমা চলে | সদাচরণের বন্ড বাদ। | ৫১৩ |
| দণ্ডবিধি ১০৭ আর CrPC ১০৭ এক | দণ্ডবিধি ১০৭ = abetment; CrPC ১০৭ = শান্তিরক্ষা। | PC ১০৭ |
| অধ্যায় ২১ সম্পূর্ণ বিলুপ্ত | শিরোনাম আছে; ধারা ২৫১–২৫৯ omitted। | অধ্যায় ২১ |
আদেশ লেখার আগে পাঁচ প্রশ্ন
ব্যক্তি ও আশঙ্কিত স্থান আমার এখতিয়ারে (১০৭(২))?
তিন পথের একটা ছুঁয়েছে, আর আমার মতে যথেষ্ট ভিত্তি আছে?
১১২-এর চার উপাদান আছে? সমনের সঙ্গে ১১৫-এর অনুলিপি যাচ্ছে?
জরুরি হলে ১১৪ প্রভাইসোর তথ্যসার ও ১১৭(৩)-এর লিখিত কারণ নথিতে আছে?
রায়ে ১১৮-র তিন শর্ত মেনেছি: ধরন-অঙ্ক-মেয়াদ, অতিরিক্ত নয়, নাবালক?
Last Updated on 1 hour ago by Asiful Haque
